বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মী বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BNDCP Job Circular 2026) ০৭ জুন ২০২৬ তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এটি অফিশিয়ালভাবে ০১ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে ১৩তম হতে ২০তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী পদে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে।
নতুন এই Bangladesh Navy Directorate of Civilian Personnel Job Circular 2026 অনুযায়ী, প্রতিষ্ঠানটি ৩০টি ক্যাটাগরির পদে সর্বমোট ২১৪ জনকে নিয়োগ দেবে। এই সরকারি চাকরিটিতে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।
আপনি যদি বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মী বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ আবেদন করতে আগ্রহী হন, তবে আগামী ০৭ জুন ২০২৬ সকাল ১০:০০ টা থেকে ৩০ জুন ২০২৬ বিকাল ০৫:০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মী বিভাগ (BNDCP) চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।
প্রতিষ্ঠান পরিচিতি
বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা, যা দেশের জলসীমার সুরক্ষা এবং বিভিন্ন নৌ-সামরিক কার্যক্রমে নিয়োজিত। বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মী বিভাগ (BNDCP) নৌবাহিনীর বিভিন্ন দাপ্তরিক এবং লজিস্টিক কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য বেসামরিক জনবল নিয়োগ ও পরিচালনা করে থাকে।
| অফিশিয়াল ওয়েবসাইট | www.navy.mil.bd |
|---|---|
| হেড অফিসের ঠিকানা | Naval Headquarters, Banani, Dhaka-1213 |
| ইমেইল | [email protected] |
এক নজরে BNDCP চাকরি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মী বিভাগ (BNDCP) |
|---|---|
| জব লোকেশন | চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চল |
| পদের ক্যাটাগরি | ৩০ টি |
| মোট শূন্যপদ | ২১৪ জন |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | ১৮ থেকে ৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক ও ডিপ্লোমা পাস |
| জেলা | সকল জেলা |
| বেতন/গ্রেড | ৮,২৫০-২৬,৫৯০/- (গ্রেড ১৩ থেকে ২০) |
| আবেদনের ফি | ৫৬/- ও ১১২/- টাকা |
| বিজ্ঞপ্তির সোর্স | দৈনিক বাংলাদেশ প্রতিদিন |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ০১ জুন ২০২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ০৭ জুন ২০২৬ |
| আবেদন শুরুর তারিখ | ০৭ জুন ২০২৬ সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ৩০ জুন ২০২৬ বিকাল ০৫:০০ টা |
| আবেদন পদ্ধতি | অনলাইন (bndcp.teletalk.com.bd) |
পদের সংক্ষিপ্ত বিবরণ
| ক্রমিক | পদের নাম | পদ সংখ্যা | বেতনস্কেল/গ্রেড |
|---|---|---|---|
| ১ | কম্পিউটার অপারেটর | ০১ টি | ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩) |
| ২ | জুনিয়র সাইন্টিফিক এ্যাসিস্ট্যান্ট | ০৩ টি | ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩) |
| ৩ | উচ্চমান সহকারী | ০৯ টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
| ৪ | স্টোর হাউজম্যান | ০৬ টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
| ৫ | সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর | ০৭ টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
| ৬ | ল্যাবরেটরী এ্যাসিস্ট্যান্ট | ০১ টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
| ৭ | সহকারী এক্সামিনার | ০৫ টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
| ৮ | লাইব্রেরী এ্যাসিস্ট্যান্ট | ০৪ টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
| ৯ | নার্স | ০৪ টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
| ১০ | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৩৩ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ১১ | স্টোরম্যান | ২৭ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ১২ | জুনিয়র টাইম কিপার | ০১ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ১৩ | টেলিফোন অপারেটর | ০১ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ১৪ | প্রুফ রীডার | ০১ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ১৫ | ল্যাবরেটরী এটেনডেন্ট | ০১ টি | ৯,০০০-২১,৮০০/- (গ্রেড-১৭) |
| ১৬ | ট্রেসার | ০৪ টি | ৯,০০০-২১,৮০০/- (গ্রেড-১৭) |
| ১৭ | আয়া | ০১ টি | ৮,৫০০-২০,৫৭০/- (গ্রেড-১৯) |
| ১৮ | এমটি ক্লিনার | ০৪ টি | ৮,৫০০-২০,৫৭০/- (গ্রেড-১৯) |
| ১৯ | ফায়ারম্যান | ০৫ টি | ৮,৫০০-২০,৫৭০/- (গ্রেড-১৯) |
| ২০ | অফিস সহায়ক | ২৫ টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
| ২১ | লস্কর | ০২ টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
| ২২ | বাবুর্চি | ০৬ টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
| ২৩ | ওয়ার্ডবয় | ০৩ টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
| ২৪ | ফিল্ড হেলথ ওয়ার্কার | ০১ টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
| ২৫ | গার্ডেনার | ১১ টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
| ২৬ | অদক্ষ শ্রমিক | ৩৮ টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
| ২৭ | খাকরব | ০৬ টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
| ২৮ | নিরাপত্তা প্রহরী | ০২ টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
| ২৯ | কবলার | ০১ টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
| ৩০ | ওয়াসারম্যান | ০১ টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
নিচে প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার বিস্তারিত দেওয়া হলো:
১. কম্পিউটার অপারেটর (০১ টি পদ)
বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
২. জুনিয়র সাইন্টিফিক এ্যাসিস্ট্যান্ট (০৩ টি পদ)
বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যায় অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রী।
৩. উচ্চমান সহকারী (০৯ টি পদ)
বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী।
৪. স্টোর হাউজম্যান (০৬ টি পদ)
বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
৫. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (০৭ টি পদ)
বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সাঁটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
৬. ল্যাবরেটরী এ্যাসিস্ট্যান্ট (০১ টি পদ)
বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসায়নবিদ্যাসহ স্নাতক বা সমমানের ডিগ্রী।
৭. সহকারী এক্সামিনার (০৫ টি পদ)
বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বা গণিত বিষয়সহ বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রী।
৮. লাইব্রেরী এ্যাসিস্ট্যান্ট (০৪ টি পদ)
বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোন স্বীকৃত ইন্সটিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরী বিজ্ঞানে ডিপ্লোমা।
৯. নার্স (০৪ টি পদ)
বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত নার্সিং কলেজ বা ইন্সটিটিউট হতে অন্যূন ৩ (তিন) বৎসরের নার্সিং এ ডিপ্লোমা।
১০. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৩৩ টি পদ)
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে: ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ।
১১. স্টোরম্যান (২৭ টি পদ)
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১২. জুনিয়র টাইম কিপার (০১ টি পদ)
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১৩. টেলিফোন অপারেটর (০১ টি পদ)
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
১৪. প্রুফ রীডার (০১ টি পদ)
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
১৫. ল্যাবরেটরী এটেনডেন্ট (০১ টি পদ)
বেতনস্কেল: ৯,০০০-২১,৮০০/- (গ্রেড-১৭)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১৬. ট্রেসার (০৪ টি পদ)
বেতনস্কেল: ৯,০০০-২১,৮০০/- (গ্রেড-১৭)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত বোর্ড বা ইন্সটিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ।
১৭. আয়া (০১ টি পদ)
বেতনস্কেল: ৮,৫০০-২০,৫৭০/- (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
১৮. এমটি ক্লিনার (০৪ টি পদ)
বেতনস্কেল: ৮,৫০০-২০,৫৭০/- (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
১৯. ফায়ারম্যান (০৫ টি পদ)
বেতনস্কেল: ৮,৫০০-২০,৫৭০/- (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: শারীরিক যোগ্যতা (অন্যূন): উচ্চতা ৫’-৪”, ওজন ১১০ পাউন্ড, বুকের মাপ ৩০-৩২ হতে হবে।
২০. অফিস সহায়ক (২৫ টি পদ)
বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২১. লস্কর (০২ টি পদ)
বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২২. বাবুর্চি (০৬ টি পদ)
বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২৩. ওয়ার্ডবয় (০৩ টি পদ)
বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২৪. ফিল্ড হেলথ ওয়ার্কার (০১ টি পদ)
বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২৫. গার্ডেনার (১১ টি পদ)
বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২৬. অদক্ষ শ্রমিক (৩৮ টি পদ)
বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২৭. খাকরব (০৬ টি পদ)
বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২৮. নিরাপত্তা প্রহরী (০২ টি পদ)
বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২৯. কবলার (০১ টি পদ)
বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৩০. ওয়াসারম্যান (০১ টি পদ)
বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের বয়সসীমা
প্রার্থীদের বয়স ৩০ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আপনার বর্তমান বয়স কত এবং আপনি এই চাকরির জন্য যোগ্য কিনা, তা সহজেই হিসাব করতে আমাদের বয়স ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।
জেলার যোগ্যতা
বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদগুলোতে বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
প্রস্তুতি ও এক্সপার্ট টিপস
- বিভাগীয় প্রার্থী: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে না।
- সতর্কতা: সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি যথা: প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যাদির সামঞ্জস্য থাকা আবশ্যক।
- অতিরিক্ত তথ্য: প্রার্থীকে অবশ্যই অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা Application Form এ উল্লেখ করতে হবে। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
BNDCP Job Circular 2026 Image / PDF
বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মী বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা BNDCP Job Circular 2026 PDF এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।







বিজ্ঞপ্তির সোর্সঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ০৭ জুন ২০২৬
আবেদন শুরুর সময়ঃ ০৭ জুন ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ সময়ঃ ৩০ জুন ২০২৬ বিকাল ০৫:০০ টা
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ bndcp.teletalk.com.bd
অনলাইনে আবেদন করার পদ্ধতি
বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মী বিভাগ (BNDCP)-এর এই চাকরির জন্য প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সঠিক নিয়মাবলি নিচে দেওয়া হলো:
আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)
অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২ টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। পদের ফি এর পরিমাণ নিচে দেওয়া হলো (সার্ভিস চার্জসহ):
- ১ থেকে ১৪ নং ক্রমিকের পদের জন্য মোট ১১২/- টাকা।
- ১৫ থেকে ৩০ নং ক্রমিকের পদের জন্য মোট ৫৬/- টাকা।
- অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য মোট ৫৬/- টাকা।
এসএমএস করার নিয়ম:
গুরুত্বপূর্ণ: Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মী বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?
এই বিজ্ঞপ্তিটি ০৭ জুন ২০২৬ তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এটি ০১ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে।
২. আবেদন করার শেষ সময় কবে?
বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মী বিভাগ (BNDCP) এ অনলাইনে আবেদন করার সর্বশেষ সময় হলো আগামী ৩০ জুন ২০২৬ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?
আগ্রহী প্রার্থীদের টেলিটকের জব পোর্টাল (bndcp.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bndcp.teletalk.com.bd অথবা বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ওয়েবসাইট www.navy.mil.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র
প্রার্থীগণকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে:
- সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
- পূরণকৃত Application Form সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১(এক) সেট ফটোকপি এবং ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
- জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র।
- কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র ও প্রমাণক (মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ইত্যাদি)।
- চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র/ছাড়পত্রের মূলকপি।
- বৈধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি এবং ১(এক) কপি সত্যায়িত ফটোকপি।
- চারিত্রিক সনদপত্রে এবং সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর।
আমরা বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মী বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BNDCP Job Circular 2026) সম্পর্কিত প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নিয়মিত এ ধরনের আরো আপডেট পেতে আমাদের সরকারি চাকরির খবর ক্যাটাগরিটি ভিজিট করুন।