সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DTE Job Circular 2026) প্রকাশিত হয়েছে। সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) তাদের রাজস্বখাতে শূন্য পদসমূহ পূরণের জন্য ২ ধাপে সর্বমোট ৩৬টি ক্যাটাগরির পদে ২৫১+১৯৭ = ৪৪৮ জন জনবল নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি-র খবরও দেখে নিতে পারেন।
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিচে ডিটিই চাকরির বিজ্ঞপ্তি ২০২৬-এর বিস্তারিত তথ্য, পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং অনলাইনে আবেদন করার সঠিক নিয়মাবলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
এক নজরে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ জব সামারি
💡 কেন এই চাকরিতে আবেদন করবেন?
- ২০+১৬ = ৩৬ টি ক্যাটাগরির পদে মোট ২৫১+১৯৭ = ৪৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
- জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক পাস পাসে আবেদন করা যাবে।
- সকল জেলা আবেদন করতে পারবেন।
| প্রতিষ্ঠানের নাম | কারিগরি শিক্ষা অধিদপ্তর |
|---|---|
| জব লোকেশন | বাংলাদেশের যেকোনো স্থান |
| পদের ক্যাটাগরি | ২০+১৬ = ৩৬ টি |
| মোট শূন্যপদ | ২৫১+১৯৭ = ৪৪৮ জন |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | ১৮-৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক পাস |
| জেলা | সকল জেলা |
| বেতন/গ্রেড | গ্রেড-১১ থেকে গ্রেড-২০ |
| আবেদনের ফি | ৫৬/-, ১১২/- ও ১৬৮/- টাকা |
| বিজ্ঞপ্তির সোর্স | অফিসিয়াল ওয়েবসাইট ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | |
| আবেদন শুরুর তারিখ | |
| আবেদনের শেষ তারিখ | |
| আবেদন পদ্ধতি | অনলাইন (dter.teletalk.com.bd ও dtev.teletalk.com.bd) |
কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি
কারিগরি শিক্ষা অধিদপ্তর (DTE) বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি অধিদপ্তর। এর মূল দায়িত্ব হলো দেশে কারিগরি শিক্ষার প্রসার, উন্নয়ন এবং এ সংক্রান্ত নীতি নির্ধারণ ও বাস্তবায়ন।
| অফিশিয়াল ওয়েবসাইট | techedu.gov.bd |
|---|---|
| হেড অফিসের ঠিকানা | কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ-৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, ঢাকা-১২০৭ |
কারিগরি শিক্ষা অধিদপ্তর পদের সংক্ষিপ্ত বিবরণ
DTER Job Circular 2026 (২৫১ পদ)
| ক্রমিক | পদের নাম | পদ সংখ্যা | বেতনস্কেল/গ্রেড |
|---|---|---|---|
| ১ | ফার্মাসিস্ট | ০২টি | গ্রেড-১১, ১২,৫০০-৩০,২৩০/- |
| ২ | হিসাব রক্ষক | ০৪টি | গ্রেড-১৩, ১১,০০০-২৬,৫৯০/- |
| ৩ | উচ্চমান সহকারী | ০৪টি | গ্রেড-১৪, ১০,২০০-২৪,৬৮০/- |
| ৪ | ইউডিএ কাম ডাটা প্রসেসর | ০১টি | গ্রেড-১৪, ১০,২০০-২৪,৬৮০/- |
| ৫ | হিসাব রক্ষক (গ্রেড-১৪) | ০১টি | গ্রেড-১৪, ১০,২০০-২৪,৬৮০/- |
| ৬ | কোষাধ্যক্ষ | ০৫টি | গ্রেড-১৪, ১০,২০০-২৪,৬৮০/- |
| ৭ | সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর | ০৫টি | গ্রেড-১৪, ১০,২০০-২৪,৬৮০/- |
| ৮ | লাইব্রেরিয়ান | ০৪টি | গ্রেড-১৪, ১০,২০০-২৪,৬৮০/- |
| ৯ | কম্পাউন্ডার | ০৪টি | গ্রেড-১৪, ১০,২০০-২৪,৬৮০/- |
| ১০ | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ২৮টি | গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- |
| ১১ | স্টোর কিপার (সার্ভে) | ০১টি | গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- |
| ১২ | ডাটা প্রসেসর | ২৯টি | গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- |
| ১৩ | এলডিএ কাম-ডাটা প্রসেসর | ০৩টি | গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- |
| ১৪ | হিসাব সহকারী | ০৯টি | গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- |
| ১৫ | এল,ডি,এ কাম ক্যাশিয়ার | ০১টি | গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- |
| ১৬ | এলডিএ কাম-টাইপিস্ট | ০১টি | গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- |
| ১৭ | সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার | ১১টি | গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- |
| ১৮ | ক্যাশ সরকার | ০২টি | গ্রেড-১৮, ৮,৮০০-২১,৩১০/- |
| ১৯ | স্কিল্ডম্যান | ০৮টি | গ্রেড-১৯, ৮,৫০০-২০,৫৭০/- |
| ২০ | অফিস সহায়ক | ১২৮টি | গ্রেড-২০, ৮,২৫০-২০,০১০/- |
DTEV Job Circular 2026 (১৯৭ পদ)
| ক্রমিক | পদের নাম | পদ সংখ্যা | বেতনস্কেল/গ্রেড |
|---|---|---|---|
| ১ | লাইব্রেরিয়ান | ১৫টি | গ্রেড-১৩, ১১,০০০-২৬,৫৯০/- |
| ২ | লাইব্রেরিয়ান | ০৮টি | গ্রেড-১৪, ১০,২০০-২৪,৬৮০/- |
| ৩ | সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর | ০১টি | গ্রেড-১৪, ১০,২০০-২৪,৬৮০/- |
| ৪ | হিসাবরক্ষক | ০২টি | গ্রেড-১৪, ১০,২০০-২৪,৬৮০/- |
| ৫ | টুলরুম এ্যাটেনডেন্ট | ২৬টি | গ্রেড-১৫, ৯,৭০০-২৩,৪৯০/- |
| ৬ | এলডিএ কাম স্টোর কিপার | ০৪টি | গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- |
| ৭ | অফিস সহকারী কাম স্টোর কিপার | ০৭টি | গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- |
| ৮ | সহকারী কাম টাইপিস্ট | ০৪টি | গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- |
| ৯ | অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক | ০২টি | গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- |
| ১০ | অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর | ১১টি | গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- |
| ১১ | ড্রাইভার কাম মেকানিক | ০১টি | গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- |
| ১২ | সহকারী লাইব্রেরীয়ান | ০১টি | গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- |
| ১৩ | এলডিএ কাম ক্যাশিয়ার | ১৬টি | গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- |
| ১৪ | অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী | ১৭টি | গ্রেড-২০, ৮,২৫০-২০,০১০/- |
| ১৫ | অফিস সহায়ক | ৭৯টি | গ্রেড-২০, ৮,২৫০-২০,০১০/- |
| ১৬ | অফিস সহায়ক/গার্ডেনার | ০৩টি | গ্রেড-২০, ৮,২৫০-২০,০১০/- |
কারিগরি শিক্ষা অধিদপ্তর পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
DTER Job Circular 2026 (২৫১ পদ)
১. ফার্মাসিস্ট (০২ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স
২. হিসাব রক্ষক (০৪ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি
৩. উচ্চমান সহকারী (০৪ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- স্নাতক বা সমমানের ডিগ্রি
৪. ইউডিএ কাম ডাটা প্রসেসর (০১ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- স্নাতক বা সমমানের ডিগ্রি
৫. হিসাব রক্ষক (গ্রেড-১৪) (০১ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি
৬. কোষাধ্যক্ষ (০৫ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি
৭. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (০৫ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- স্নাতক বা সমমানের ডিগ্রি
- সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ
৮. লাইব্রেরিয়ান (০৪ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা
৯. কম্পাউন্ডার (০৪ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
- মেডিক্যাল এ্যাসিসটেন্ট সার্টিফিকেট
১০. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (২৮ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
১১. স্টোর কিপার (সার্ভে) (০১ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
১২. ডাটা প্রসেসর (২৯ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
১৩. এলডিএ কাম-ডাটা প্রসেসর (০৩ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
১৪. হিসাব সহকারী (০৯ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
১৫. এল,ডি,এ কাম ক্যাশিয়ার (০১ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
১৬. এলডিএ কাম-টাইপিস্ট (০১ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
১৭. সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার (১১ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স
১৮. ক্যাশ সরকার (০২ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
১৯. স্কিল্ডম্যান (০৮ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল)
২০. অফিস সহায়ক (১২৮ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
DTEV Job Circular 2026 (১৯৭ পদ)
১. লাইব্রেরিয়ান (১৫ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- স্নাতক বা সমমানের ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা
২. লাইব্রেরিয়ান (০৮ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- স্নাতক বা সমমানের ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা
৩. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (০১ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- স্নাতক বা সমমানের ডিগ্রি
- সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ
৪. হিসাবরক্ষক (০২ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি
৫. টুলরুম এ্যাটেনডেন্ট (২৬ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল)
৬. এলডিএ কাম স্টোর কিপার (০৪ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
৭. অফিস সহকারী কাম স্টোর কিপার (০৭ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
৮. সহকারী কাম টাইপিস্ট (০৪ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
৯. অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক (০২ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
১০. অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (১১ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
১১. ড্রাইভার কাম মেকানিক (০১ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
১২. সহকারী লাইব্রেরীয়ান (০১ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স
১৩. এলডিএ কাম ক্যাশিয়ার (১৬ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
১৪. অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী (১৭ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
১৫. অফিস সহায়ক (৭৯ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
১৬. অফিস সহায়ক/গার্ডেনার (০৩ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
আবেদনের বয়সসীমা (Age Limit)
এই বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ০১ জুন ২০২৬ এবং ০১ জুলাই ২০২৬ (বিজ্ঞপ্তি অনুযায়ী) তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনার বর্তমান বয়স কত তা খুব সহজেই হিসাব করতে আমাদের Age Calculator টুলটি ব্যবহার করতে পারেন।
কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন?
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সমগ্র বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। জেলা কোটার কারণে কোনো যোগ্য প্রার্থীকে আবেদন থেকে বিরত থাকতে হবে না।
আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের ১১/১১/২০২৫ তারিখের প্রকাশিত বিজ্ঞপ্তিতে যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। (শুধুমাত্র ২৫১ পদের সার্কুলারের ক্ষেত্রে প্রযোজ্য)
- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
কিভাবে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন? (How to Apply)
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। তবে যেহেতু এখানে ২ টি ভিন্ন সার্কুলার রয়েছে, তাই নির্দিষ্ট পদের সার্কুলারের ওপর ভিত্তি করে ওয়েবসাইটের লিংক (dter.teletalk.com.bd অথবা dtev.teletalk.com.bd) ভিন্ন হবে। নিচে ধাপে ধাপে আবেদন করার পদ্ধতি আলোচনা করা হলো:
আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)
বি.দ্র: টেলিটক ফি জমার সঠিক SMS কোডের জন্য আবেদনপত্রের Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।
প্রস্তুতি ও এক্সপার্ট টিপস
- সতর্কতা: কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে: সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার বোর্ডে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর Job Circular 2026 Images / PDFs
আপনি কি কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা DTE Job Circular 2026 PDF এর অফিশিয়াল ছবি খুঁজছেন? আপনার সুবিধার্থে নিচে আমরা উভয় জব সার্কুলারের ইমেজ যুক্ত করেছি। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে।
নিয়োগ বিজ্ঞপ্তি ০১




বিজ্ঞপ্তির সোর্সঃ দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ২০ জুলাই ২০২৬
আবেদন শুরুর সময়ঃ ২২ জুলাই ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ সময়ঃ ১২ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০০ টা
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ https://dtev.teletalk.com.bd
নিয়োগ বিজ্ঞপ্তি ০২



বিজ্ঞপ্তির সোর্সঃ অফিসিয়াল ওয়েবসাইট, ২৮ জুন ২০২৬
আবেদন শুরুর সময়ঃ ০১ জুলাই ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ সময়ঃ ২১ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টা
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ dter.teletalk.com.bd
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশিত হয়েছে?
ডিটিই এর ২৫১ পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি ২৮ জুন ২০২৬ এবং ১৯৭ পদের নতুন বিজ্ঞপ্তিটি ২০ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে।
২. মোট কতটি পদে কত জনকে নিয়োগ দেওয়া হবে?
প্রকাশিত ২ টি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৬টি ভিন্ন ভিন্ন পদে মোট ৪৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
৩. আবেদনের শেষ সময় কবে?
২৫১ পদের সার্কুলারটিতে আবেদনের শেষ সময় ২১ জুলাই ২০২৬ তারিখ। অন্যদিকে ১৯৭ পদের সার্কুলারটিতে আবেদনের শেষ সময় ১২ আগস্ট ২০২৬ তারিখ।
৪. আবেদন পদ্ধতি কী?
আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে অনলাইনে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের (dter.teletalk.com.bd অথবা dtev.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সাবমিট করার পর টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে।
পরীক্ষার ধাপ ও এডমিট কার্ড
আবেদন ফরম সঠিকভাবে পূরণ ও বিজ্ঞাপনে বর্ণিত শর্তাদি প্রতিপালন করা হলে সংশ্লিষ্ট প্রার্থীগণ লিখিত বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণকালে আবশ্যিকভাবে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যায়িত কপি দাখিল করতে হবে।
ভাইভা পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র
- প্রবেশপত্রসহ পূরণকৃত রঙিন আবেদনপত্রের কপি (Applicant’s Copy) এবং ০২ (দুই) কপি রঙিন ছবি
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতা সনদ (যদি থাকে)
- ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র
- প্রযোজ্য ক্ষেত্রে কোটার প্রমাণক (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইত্যাদি) ও অনাপত্তি ছাড়পত্র
আশা করি, আমরা ডিটিই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য খুব সহজভাবে আপনার সামনে উপস্থাপন করতে পেরেছি। আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল সার্কুলারের ছবিটি আরও একবার ভালোভাবে পড়ে ও বুঝে নেওয়ার অনুরোধ রইল। চাকরির প্রস্তুতি বা আবেদন সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা বা কনফিউশন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। নিয়মিত সব সরকারি চাকরির আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ!